এগার হাজারের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি পোল্ট্রি ফ্রাম। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের বাবুপুর অঞ্চলের ঠনঠনা গ্রামে। জানা যায়, ওই ফ্রামের মালিকের নাম মনিরুল ইসলাম। তার সংসার চলত এই ফ্রামের উপর নির্ভর করে। এদিন হঠাৎ করে ফ্রামের উপরে থাকা বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে ফার্মের উপর। যার ফলে তৎক্ষণাৎ ফার্মে আগুন লেগে যায়। সেই সময় মনিরুল ইসলাম ফ্রামে ঘুমিয়ে ছিলেন। যদিও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে আগুনের হাট থেকে বাঁচানো হয়। যদিও ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় গটা ফার্ম। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা বলে দাবী করেন ফার্ম মালিক। পরে এই ঘটনার খবর দেওয়া হয় গাজোল থানায়।
এবিষয়ে পোল্ট্রি ফ্রামের মালিক মনিরুল ইসলাম জানিয়েছেন, তার ফ্রামে প্রায় দেড় হাজারেরও বেশি পোল্ট্রি ছানা ছিল। যা সমস্ত আগুনে পড়ে যায়। এই ঘটনায় তার প্রায় ৫ লক্ষ টাকার মতো ক্ষয় ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/piM_MQWQblY